রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জেনে নিন করোনা ও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ

প্রতিবেদক
যায়যায়দিন
July 5, 2020 6:21 pm

লাইফস্টাইল ডেস্ক : করোনাভাইরাস নিয়ে তোলপাড় সারা বিশ্ব। এ সময় সামান্য সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথার সমস্যা হলে আমরা চিন্তাই পড়ে যাই। সন্দেহ হয় করোনা হয়নি তো।

মনে রাখবেন এ সময় আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারাও আক্রান্ত হতে পারেন।

চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গের সঙ্গে করোনার উপসর্গ প্রায় এক হলেও খুব সূক্ষ্ম কিছু পার্থক্যের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ও করোনাকে আলাদা করা সম্ভব।

ইনফ্লুয়েঞ্জার উপসর্গ

১. এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে হালকা থেকে মাঝারি জ্বর ও গা ম্যাজম্যাজ ভাব দেখা দিতে পারে।
২. জ্বর সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
৩. সামান্য সর্দি ভাব ও কখনও নাক দিয়ে পানি পড়ে।
৪. হাঁচি এবং হালকা কাশিও থাকত পারে।
৫. সারা গায়ে ব্যথা ও অসহ্য মাথার যন্ত্রণা হয়।

করোনা উপসর্গ

১. জ্বর, শুকনো কাশি, গলাব্যথা ও শারীরিক দুর্বলতা।
২. পা, হাত ও শরীরের অসহ্য যন্ত্রণা
৩. পেট খারাপ ও মাথার যন্ত্রণা।
৪. স্বাদ ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলা।
৫. ত্বকে ফুসকুড়ি দেখা দেয়া।
৬. পায়ের আঙুলে লালচেভাব ও বিবর্ণতা গুরুতর লক্ষণ।
৭. শ্বাসকষ্ট ও বুকে অসহ্য ব্যথা
করোনাভাইরাসের এসব উপসর্গ আক্রান্ত হওয়ার দিন থেকে মাত্র ৫ দিনের মাথায় দেখা দেয়। কখনও কখনও লক্ষণ দেখা দিতে ১৪ থেকে ২১ দিন পর্যন্তও সময় লাগে।

আজকালের কন্ঠ/এম

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত