রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:১৯ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইফতারের জন্য মচমচে বেগুনি তৈরির রেসিপি

প্রতিবেদক
যায়যায়দিন
March 31, 2022 9:22 pm

ইফতারের আয়োজনে বেগুনি তো থাকেই। কিন্তু বেশিরভাগেরই অভিযোগ থাকে, বেগুনি মচমচে হয় না। ভেজে তোলার সময় মচমচে থাকলেও কিছুক্ষণ পরেই যেন নেতিয়ে যায়। এই সমস্যার সমাধান কী? সমাধান হলো সঠিক রেসিপিতে তৈরি করা। তাহলে ভেজে রাখার দীর্ঘ সময় পরও বেগুনি থাকবে মচমচে। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

বেগুন- পরিমাণমতো

বেসন- ১ কাপ

ময়দা- ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জিরা বাটা- ১/৩ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১/২ চা চামচ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

কর্ন ফ্লাওয়ার- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে বেসন নিয়ে বেগুন, পানি ও তেল ছাড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি থকথকে করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা রেখে দিন। এবার বেগুনগুলো ধুয়ে লম্বাভাবে পাতলা করে কেটে নিন। তাতে স্বাদমতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার ভাজার জন্য কড়াইতে তেল গরম করুন। এবার পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন মজাদার মচমচে বেগুনি।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বরগুনার বেতাগীতে ডক্টরস ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যু; প্রতিষ্ঠান সিলগালা, ৭০ হাজার জরিমানা

চাঁদের প্রথম ছবি পাঠালো ভারতের ল্যান্ডার বিক্রম

আলীকদমে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে (৫৭বিজিবি) বিনামূল্য চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখে নিন!

মোরেলগঞ্জে পানগুছি নদী প্রটেকশন ওয়াল নির্মান কাজের উদ্বোধন

মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি

আমিরাতের কাছে সিরিজ হার নিয়ে যা বলছে বিসিবি

মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব

ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়ার ১০ উপায়

বরগুনার বেতাগীতে গ্রিন পিস সোসাইটি প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশু সমাবেশ