শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির ঐক্য অর্থহীন ও জগাখিচুড়ি: ওবায়দুল কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
January 12, 2023 1:35 pm

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর মন্তব্য করে তিনি বলেন, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

জামায়াতকে নিষিদ্ধ (করা না-করা) আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না।

তিনি বলেন, গতকাল তাদের কর্মসূচি দেখলাম। জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারা হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

সর্বশেষ - সারাবাংলা