শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৩৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আবারও বাড়ল চিনির দাম

প্রতিবেদক
যায়যায়দিন
January 26, 2023 4:17 pm

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) আবারও খোলা ও প্যাকেটজাত চিনির দাম বাড়িয়েছে। কেজি প্রতি খোলা চিনির মূল্য ৫ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংগঠনটির নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর খোলাবাজারে কেজি প্রতি চিনির মূল্য নির্ধারণ করা হয় ১০২ টাকা, আর প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা।

এই চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং চিনি কম্পানিগুলোর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা