শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি

প্রতিবেদক
যায়যায়দিন
February 2, 2023 2:47 pm

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের চেয়ে এই পরিমাণ প্রায় ৬ শতাংশ বেশি।

রপ্তানি বেশি হয়েছে ২৯ কোটি ডলার। ১ ডলারের বিনিময় হার ১০৭ টাকা হিসেবে রপ্তানি বেশি হয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। গত বছরের জানুয়ারিতে রপ্তানির পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিক অর্থবছরের হিসেবে চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই থেকে জানুায়ারি পর্যন্ত গত সাত মাসে সার্বিক রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ। মোট তিন হাজার ২৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ সময়। এই আয় সরকার নির্ধারিত গত সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য বেশি।

সর্বশেষ - সারাবাংলা