শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

এবার অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

প্রতিবেদক
যায়যায়দিন
February 14, 2023 4:29 pm

আজকালের কন্ঠ ডেস্ক : বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এর একটু পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

ঠিক কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। তবে ছাত্রলীগের এক অংশ বলছে, এটা দলীয় কোন্দলের কারণে করা হয়েছে।

অংশটি জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মীকে একচেটিয়া বহিষ্কার করা হয়েছে। যা নিয়ে কর্মীদের মাঝে অসন্তোষের দেখা দিয়েছে।

 

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে দীর্ঘ লাইন

নেপালের ধ্বংসাত্মক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫০

হাসপাতালের লিফটে আটকা ‘৪৫ মিনিট’, অবশেষে রোগীর মৃত্যু

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ

কচ্ছপের গতিতে রেমিট্যান্স

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

সব ধরনের বৈষম্যের অবসান ঘটুক : শায়খ আহমাদুল্লাহ

জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা

কুয়াকাটার লক্ষ্মীর হাটের আয়রণ ব্রীজ এখন মরণ ফাঁদ ভোগান্তিতে এলাকাবাসী

বরগুনার বামনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত