রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৪ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

হিলিতে ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমেছে কেজিতে ৫ টাকা

প্রতিবেদক
যায়যায়দিন
February 17, 2023 4:23 pm

আজকালের কন্ঠ ডেস্কঃ দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। গত সপ্তাহে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মো. সোবহান মিয়া বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে।

সপ্তাহ শেষ হতেই শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমেছে দাম।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী জানান, গেল সপ্তাহে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। আমদানি বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ২৫ টাকা দরে।

 

সর্বশেষ - সারাবাংলা