রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না: জিএম কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
February 20, 2023 10:01 pm

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী জলসা বা তাফসীর মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। তাহলে মাহফিলে আলেম-ওলামা রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন?

তিনি বলেন, মাহফিলে রাজনৈতিক অলোচনা হলেই একটি মহল মাহফিল বন্ধ করে দিতে চায় কেন? তারা মাহফিলে বাধা দেয়ার কে? আসলে একটি চক্র আলেম-ওলামাদের নাজেহাল করতে চায়।

তিনি আরও বলেন, পাড়ায়-পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে। তারা মাহফিলের স্টেজ ভেঙে দিতে চায়। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায় মহলটি। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এমন মনোবৃত্তি তৈরি করা হয়েছে, দাড়ি-টুপি দেখলেই যেন জঙ্গি বা সন্ত্রাসী। অথচ আমাদের দেশের মানুষ দাড়ি-টুপি এবং পাগড়ি পরে অন্য ধর্মাবলম্বীদের বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দু’পাশে মসজিদ ও মন্দির আছে। সময়মতো যার যার উৎসব ও ধর্মীয় রীতিনীতি পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেক দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব আছে কিন্তু আমাদের দেশে কোনো সংঘাত নেই। এটাই অসাম্প্রদায়িকতা। ইসলাম সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। আমাদের জাতিগত ঐক্য আছে। কোনো ষড়যন্ত্রেই আমাদের ঐক্য নস্যাৎ করতে পারবে না।

জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ড. ইরফান বিন তোরাব আলী এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, ওলামা পার্টির নেতাদের মধ্যে মুফতি ফিরোজ শাহ, মাওলানা রুহুল আমিন, মাওলানা মো. আব্দুর রব, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা আব্দুর রহিম, মুফতি কামরুল হাসান, মাওলানা নাজমুল হুদা সারোয়ার।

উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, কেন্দ্রীয় নেতা এয়ার আহমেদ সেলিম, মোনাজাত চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ - সারাবাংলা