শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য ওবায়দুল কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
February 24, 2023 1:18 pm

সিনিয়র রিপোর্টার সিএস পলাশ: বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে কি না?’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া, তিনি কি দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? তিনি কি মুক্তি পেয়েছেন? যে টুকু পেয়েছেন, সেটা মানবিক কারণে। শেখ হাসিনার উদারতার জন্য পেয়েছেন। অসুস্থ বলে মানবিক কারণে তার দণ্ডাদেশ মুক্ত নয়, স্থগিত করা হয়েছে।

দণ্ডিত ব্যক্তি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়া কী জন্য দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? তিনি অসুস্থ। অসুস্থ না হলে তিনি থাকতেন কোথায়? কারাগারে। তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এই দেশে সন্ত্রাসের জন্মই দিয়েছে বিএনপি। যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকতেই তারা সন্ত্রাস করেছে। আজকে তাদের মুখে সন্ত্রাসের বয়ান আমাদের শুনতে হচ্ছে! শেখ হাসিনা বাংলাদেশে যেখানেই গেছে তারা আক্রমণ, হামলা করেছে।

আওয়ামী লীগের যৌথসভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা ও শাহাবউদ্দিন ফরাজী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দিতে হুমকি ট্রাম্পের

বাউফল উপজেলা যুবলীগের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে মহানগর নেতৃবৃন্দদের কে ফুলেল শুভেচ্ছা

কাঁচা মরিচের কেজি ২৮০, সবজির দাম ঘাম ছুটাচ্ছে ক্রেতাদের

দেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে

বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র: বাহাউদ্দিন নাছিম

মির্জা ফখরুল অর্বাচীনের ন্যায় মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছেন : কাদের

বামনায় শ্রীকৃষ্ণজয়ন্তী ৫২৪৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত