শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

চিংড়ির মজাদার ফ্রাই

প্রতিবেদক
যায়যায়দিন
February 28, 2023 1:45 pm

আজকালের কন্ঠ ডেস্ক : চিংড়ি মানেই মজার খাবার। নানা পদের মধ্যে একটি পদ হলো চিংড়ি ব্ল্যাঙ্কেট। মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন ঘরে বসেই।

জেনে নিন চিংড়ি ব্ল্যাঙ্কেট তৈরির রেসিপি-

উপকরণ – বড় চিংড়ি ১০-১২টি, রাইস পেপার ১০-১২টি, ডিম ১টি, মাঝারি আলু ২টি, পেঁয়াজ কুঁচি ১টি, আস্ত জিরা আধা চা চামচ, রসুন কুঁচি ২-৩ কোয়া, কাঁচা মরিচ কুঁচি ২টি, লবণ স্বাদ মতন, তেল, বাঁশ কাঠি বা শিখ ১২টি।

প্রণালী – প্রথমে আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ আলু ছিলে চটকে নিন। চুলায় প্যানে তেল দিন। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সামান্য বাদামি করে ভাজুন। জিরা ও কাঁচা মরিচ যোগ করুন, আলু ও লবণ দিন। ৩-৪ মিনিট রান্না করুন যেন সবকিছু ভালোভাবে মিশে যায়। এবার পানিতে বাঁশের কাঠি ভেজান। অন্য পাত্রে ডিম ফেটে রাখুন। শুকনা মরিচ গুঁড়া ও লবণ চিংড়ির ওপর ছিটিয়ে দিন।

প্রতিটি চিংড়ি পেছন বরাবর এমনভাবে কাটুন যেন একটি প্রজাপতি আকৃতির হয়। আলুর মিশ্রণ চিংড়ির ভেতরে ঢুকিয়ে বাশের কাঠিতে গেঁথে নিয়ে প্রজাপতি আকৃতির পাখা বন্ধ করুন। একটি বাটিতে পানি নিন। পাত্রের পানিতে রাইস পেপার ডুবান। রাইস পেপার নরম হলে সাবধানে পানি থেকে তুলে চিংড়ির চারিদিকে মোড়ান। ফেটানো ডিম রাইস পেপার মোড়ানো চিংড়ির ওপর ব্রাশ করুন। চিংড়ি ডুবো তেলে সোনালী করে ভাজুন।

সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন

সর্বশেষ - সারাবাংলা