রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

লক্ষ্মীপুরে ১০০ নেতাকর্মী পেলেন ছাত্রলীগের হেলমেট

প্রতিবেদক
যায়যায়দিন
March 12, 2023 6:23 pm

আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে ১০০ নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহবান জানিয়েছে অতিথিরা।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা ছাত্রলীগের সয়াধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।

 

সর্বশেষ - সারাবাংলা