শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের

প্রতিবেদক
যায়যায়দিন
March 20, 2023 3:56 pm

আজকালের কন্ঠ ডেস্ক : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদারীপুরে পদ্মাসেতু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা সড়কের জন্য নয়। এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া’।

তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে। এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, বিএনপি গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে সরকারের সমালোচনা করে যাচ্ছে।

 

 

সর্বশেষ - সারাবাংলা