শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মার ৪ কেজি ওজনের দুই ইলিশ ১৭ হাজার টাকায় বিক্রি

প্রতিবেদক
যায়যায়দিন
March 25, 2023 9:05 pm

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা ৪ কেজি ওজনের দুটি ইলিশ মাছ ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি বিক্রি করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে শনিবার সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ বলেন, সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২০০ টাকা লাভ হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা