শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

স্বাধীনতা দিবসে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদক
যায়যায়দিন
March 27, 2023 12:32 pm

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জে অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।

(২৬ মার্চ) বিকালে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তায় কয়েক শতাধিক দুস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাছের আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য হাজী আনিচুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনসহ আরো অনেক।

খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে ম.ই মামুন বলেন, বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়ারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে তা ছড়িয়ে পড়ে।

এসময় ম.ই মামুন আগামীর জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্ল্যেখ করে উপস্থিত নেতাদের উদ্দেশ্য বলেন , আপনাদের সকলকে সজাগ থাকতে হবে । যাতে কোনোভাবে স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতায় না আসতে পারে। এজন্য সাধারন মানুষের কাছাকাছি থেকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং এই সরকারের উন্নয়ন সম্পর্কে জানাতে হবে।

সর্বশেষ - সারাবাংলা