রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৪৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির বিপ্লব সাহা ও কোনাল

প্রতিবেদক
যায়যায়দিন
April 20, 2023 11:15 am

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের ফ্যাশন ডিজাইনার ও পোশাক ব্র্যান্ড বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল।

গানের শিরোনাম ‘সারা জীবন’। গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ। সংগীত করেছেন রাজন সাহা, গানটি রেকর্ডিং হয়েছে তানপুরা বাই জিয়াউল হাসান পিয়াল স্টুডিওতে।

রোমান্টিক এই গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবং কলকাতার মডেল ও অভিনেতা গাজী আবদুন নূর।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ঈদের খুশি ভাগ করে নিতে এই গান নিয়ে হাজির হয়েছি। আমার সহশিল্পী কোনালসহ এ গান সৃষ্টির সঙ্গে যারা জড়িত, সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল।

গানটির ভিডিও বিপ্লব সাহার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ১৭ এপ্রিল প্রকাশ পেয়েছে।

 

সর্বশেষ - সারাবাংলা