রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৪ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ইধিকা পাল

প্রতিবেদক
যায়যায়দিন
May 6, 2023 10:26 am

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এতে প্রথমবারের মতো পর্দায় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। তাই বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাকিবের এই নতুন নায়িকা।

গত শুক্রবার রাত ১১টার দিকে সিনেমার নির্মাতা হিমেল আশরাফ অভিনেত্রীর সেই ভিডিওটি পোস্ট করেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

ওই ভিডিওতে ইধিকা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়।

এ দিকে ইধিকার অভিনয়ের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা। ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে।

হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা ইধিকা পালকেই চূড়ান্ত করেছি। তার বাংলাদেশে আসার ভিসা হয়েছে। আগামী ৮ মে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান এবং ইধিকা যোগ দেবেন আগামী ১১ মে।

নির্মাতা আরও বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের জন্যে নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। নিজের লুকেও অনেক পরিবর্তন এনেছেন। এমনকি এই সিনেমার কারণে ওজন কমিয়েছেন ঢালিউডের এই কিং। চরিত্র ও গল্পের প্রয়োজনে শাকিবের নতুন লুক ক্রিয়েট করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

 

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন প্রকল্প যত দ্রুত বাস্তবায়ন, তত বেশি সুবিধা: প্রধানমন্ত্রী

জাদেজা-কারেনকে রাজস্থানে দিয়ে ১৮ কোটিতে স্যামসনকে আনল চেন্নাই

বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এর পর্দা উন্মোচন ও স্টল বুকিং উদ্বোধন

কেরানীগঞ্জের লাইফ লাইন খালগুলোর সংস্কার কাজ পরিদর্শন করেন: নসরুল হামিদ

বরিশালবাসীর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন সাদিক আব্দুল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তারও নিজস্ব অনুভূতি আছে, দাবি গুগল প্রকৌশলীর

ইলিশে সয়লাব বাজার : তবুও দাম বেশি

ত্বকের আর্দ্রতায় গ্রিন-টি

সুরের মূর্ছনায় শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

৩০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ঢাকাস্থ আলেখারকান্দা কল্যাণ সমিতির