শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখের কাছে ছেলের নামে নালিশ

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের পোশাকের ব্র্যান্ড শুরু করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু তার সেই ব্র্যান্ডের পোশাকের দাম বেশি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

গত ৩০ এপ্রিল প্রকাশ্যে আসে আরিয়ানের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডি’ ইয়ালভ এক্স’ এর প্রথম পোশাক। তবে এই সব পোশাকের দাম প্রকাশ্যে আসতেই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন ক্রেতারা।

কারণ, আরিয়ানের ব্র্যান্ডের তৈরি একটি টিশার্টের মূল্য ২৪ হাজার টাকা! জ্যাকেট কিনতে হলে খরচ করতে হবে প্রায় ২ লক্ষ টাকা!

যদিও প্রথম দিনেই অনলাইনে বিক্রি হয়ে গিয়েছিল সব পোশাক। তবে ছেলের নিজস্ব ব্র্যান্ডের এমন দাম দেখে সরাসরি শাহরুখকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে বসেন তার এক ভক্ত। এ দিকে বলিউড বাদশাহও তো চুপ থাকার মানুষ নন। ভক্তের অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন তিনিও।

ওই টুইটার ব্যবহারকারী লেখেন, ‘এই জ্যাকেটের মূল্য ১ হাজার থেকে ২ হাজার টাকা করে দিন। এত মূল্য দিয়ে পোশাক কিনলে তো বাড়ি বিক্রি হয়ে যাবে আমাদের।’ আর সেই টুইটের জবাবে শাহরুখ বলেন, ‘ওরা আমাকেও কম মূল্যে পোশাক বিক্রি করছে না। দেখি, কিছু একটা করতে হবে।’

সূত্র : আনন্দবাজার

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বাহাউদ্দিন নাছিম

বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগে দেশ স্বাধীন হয়েছিল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি!

গোবিন্দগঞ্জে এক লম্পট কর্তৃক সাড়ে ৩ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ

তিন বছর পর সুধা সদনে শেখ হাসিনা

৫ হাজার সাইবার কমান্ডো নিয়োগ করছে ভারত

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে, কমেছে ভারতে

বাংলাদেশের প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

লম্বা ছুটি: উমরাহ পালনে সৌদিতে ছুটছেন আমিরাতের সাধারণ মানুষ