শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বুবলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শাকিব

প্রতিবেদক
যায়যায়দিন
May 10, 2023 11:25 am

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। মুক্তির আগে থেকেই গুঞ্জন ছিল, এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা।এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাকিব খান নিজেই পরিষ্কার করে দিলেন। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন, একটা রোমান্টিক গান কিন্তু দুই শিল্পীর মধ্যে একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।’

প্রসঙ্গত, শবনম বুবলী পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা।সবগুলো সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত