শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:০১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আলী খান মন্দিরে যাওয়া নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার সারা

প্রতিবেদক
যায়যায়দিন
May 11, 2023 3:13 pm

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী সারা আলী খান। অভিনয় ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার ভাইরাল হন তিনি। সম্প্রতি তার কাণ্ডে নতুন করে বিতর্ক শুরু অন্তর্জালে।

মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু ধর্মীয় স্থান, মন্দিরে ঘুরে বেড়ানোর জন্য মাঝেমধ্যেই জাহান্নামে যাওয়ার ভবিষ্যদ্বাণী শুনতে পান তিনি। কিন্তু থোড়াই কেয়ার অ্যাটিটিউড নিয়ে নিজের কাজটাই করে যান নায়িকা। এবারও করলেন তেমনটাই।

আবারও কেদারনাথ থেকে ঘুরে এলেন সারা। শেয়ার করলেন ছবি। এখানেই শুটিং হয়েছিল তার ডেবিউ ছবির। তারপর থেকে বেশ কয়েকবার মহাদেবের থান দর্শন করে এসেছেন সারা। শুটিংয়ের মাঝে কিছুদিনের সময় পেলেই মন্দিরে মন্দিরে ঢুঁ মারতে বেরিয়ে পড়েন তিনি। কেদারনাথ তার অন্যতম প্রিয় জায়গা।

বলা বাহুল্য এই পোস্টের জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছে সারাকে। একই প্রশ্ন উঠেছে আবারও, সারা কি আদৌ মুসলিম? তবে হিন্দু মন্দিরে যান কেন তিনি? এতে নরকের পথ প্রশস্ত হচ্ছে, বক্তব্য কট্টরপন্থীদের। কেউ কেউ তাকে ‘জাহান্নামী’ তকমাও দিয়েছেন। আবার অনেকের সারার পোস্ট দেখে সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে গিয়েছে।

যদিও এর আগে একাধিকবার এই অভিনেত্রী বলেছিলেন, ‘এসব ট্রল, সমালোচনায় কিছুই যায় আসে না তার।

 

সর্বশেষ - সারাবাংলা