শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনিকে নিয়ে সুখবর

প্রতিবেদক
যায়যায়দিন
May 18, 2023 3:41 pm

বিনোদন ডেস্ক : ঢালিউড নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুখবর। তার অভিনীত `মা’ সিনেমাটি ২৬ মে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার নিজেই।

তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে প্রিমিয়ার হবে সিনেমাটির।

অরণ্য আনোয়ার বলেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্শে দ্যু ফিল্মে মা সিনেমার স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তার পর ২৬ মে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

 

সর্বশেষ - সারাবাংলা