শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৫২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ফের উপস্থাপনায় ভাইজান খ্যাত সালমান খান

প্রতিবেদক
যায়যায়দিন
June 7, 2023 7:36 pm

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান খ্যাত সালমান খানকে ‘বিগ বস ওটিটি হিন্দি’ দ্বিতীয় সিজন উপস্থাপনায় দেখা যাবে। এ নিয়ে আবারও তার ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে। বিগ বস ওটিটি হিন্দি’ এরই মধ্যে প্রচারের তারিখও ঘোষণা করেছেন বিগ বস সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধারণা করা হচ্ছে আগের চেয়ে আরও বেশি এনগেজমেন্ট নিয়ে, আরও বড় করে আসতে যাচ্ছে এ শো। গসিপ, ড্রামা, ঘাত-প্রত্যাঘাত নিয়ে জমে উঠবে এবারের সিজন। এরই মধ্যে যা প্রিমিয়ারের জন্য প্রস্তুত। আইপিএলের অভূতপূর্ব সাফল্যের পর, জিও সিনেমা এখন বিগ বস ওটিটির বিনোদনের বিভাগটি আরও উন্নত করার পথে এগিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক নেটিজেন সম্প্রতি পোস্ট করেছিলেন ‘বিগ বস ওটিটি’র নতুন সিজনের প্রোমো। সেখানে সালমান খানকে বলতে শোনা যায়, আমি নিয়ে আসছি ‘বিগ বস ওটিটি’, তো ভারত দেখতে থাকো। ঝলমলে রুপালি জ্যাকেট পরে দেখা যায় সালমানকে, সঙ্গে সাধারণ সাদা একটি টি-শার্ট। অবশ্যই এই লুকেও নজর কাড়ছিলেন তিনি।

শোনা যাচ্ছে- জিয়া শঙ্কর, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মতো ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় নাম লেখাবেন। অনুষ্ঠানটি দেখা যাবে জিও সিনেমাস ও ভুট সিলেক্টে।

অন্যদিকে এ-ও শোনা যাচ্ছে, বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন প্রিমিয়ার শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং জুলাইয়ের শেষ পর্যন্ত চলবে। তবে এরই মধ্যে এবার শেষমেশ তারিখ ঘোষণা হয়েছে। ১৭ জুন থেকে এই শো শুরু হবে।

 

সর্বশেষ - সারাবাংলা