রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৪৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নিপুণের জন্মদিনে যে খোঁচা দিলেন জায়েদ খান

প্রতিবেদক
যায়যায়দিন
June 9, 2023 12:00 pm

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুণ আক্তারের জন্মদিন শুক্রবার (৯ জুন)। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ শোবিজের তারকারাও।এ দিকে জন্মদিনেই নিপুণকে হঠাৎ অনির্বাচিত মানুষ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে শাহনূর ব্যক্তিগত ফেসবুক থেকে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

অন্যসব তারকার মতো অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত মানুষকে পদবি দিচ্ছেন’ বলে রীতিমতো খোঁচা মারলেন এই চিত্রনায়ক।

ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শুভ জন্মদিন।

অভিনেত্রী শাহনূরের সেই পোস্টে নেটিজেনদের নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের মন্তব্য।

তিনি শাহনূরের পোস্টের কমেন্টবক্সে লিখেছেন, একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মত শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন।

জায়েদ আরও লেখেন, এর পরও নীতি বাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটি বুঝতে পারছেন তো? তবে শুধু শাহনূরের পোস্টেই নয়। চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টেও একই মন্তব্য করেছেন জায়েদ।

তবে জায়েদ খানের করা এই মন্তব্যে এখন পর্যন্ত চিত্রনায়িকা নিপুণ, শাহনূর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ - সারাবাংলা