শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

হিরো আলমের বিরুদ্ধে জিডি

প্রতিবেদক
যায়যায়দিন
June 11, 2023 4:09 pm

বিনোদন ডেস্ক : আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলমের বিরুদ্ধে এবার জিডি করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। গত শুক্রবার (৯ জুন) রাজধানীর বাড্ডা থানায় এই জিডি করেন তিনি।

ওই জিডিতে রিয়া উল্লেখ করেছেন,গত বুধাবার (৭ জুন) বিকেলে ‘হিরো আলম বগুড়া’ নামক ফেসবুক পেজ থেকে হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীলভাবে গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে বলে জানান। যে কারণে সামাজিকভাবে মানহানি ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে আমার।

জানা গেছে, বিষয়টি নিয়ে আপাতত সুনির্দিষ্ট তথ্য না থাকায় জিডি করে রাখছেন তিনি। তবে পরবর্তীতে বিস্তারিত সব তথ্য সংগ্রহ করে মামলা করবেন বলেও জিডিতে উল্লেখ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

সর্বশেষ - সারাবাংলা