শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

১৮ জুন থেকে পাওয়া যাবে নতুন টাকা

প্রতিবেদক
যায়যায়দিন
June 13, 2023 6:16 pm

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুন নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট ব্যাংকের শাখা থেকে ২৫ জুন পর্যন্ত গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, কোরবানি ঈদ উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন নতুন টাকা সংগ্রহ করা যাবে, যা ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট বিশেষ ব্যবস্থায় গ্রাহকদের মধ্যে বিনিময় করা হবে।

এক ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনের সময় ব্যাংকের কাউন্টার থেকে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন। তফসিলি ব্যাংকের ৮০টি শাখায় নতুন নোট পাওয়া যাবে।

এছাড়া সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা-গাজীপুর, ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল নারায়ণগঞ্জ শাখা, এনআরবিসি ব্যাংক ভুলতা নারায়ণগঞ্জ শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ কাঁচপুর নারায়ণগঞ্জ শাখা, প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সাভার শাখা, প্রাইম ব্যাংক লিমিটেড সাভার শাখা, ন্যাশনাল ব্যাংক শ্রীনগর-মুন্সীগঞ্জ শাখা, ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা ও সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ করপোরেট শাখা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

আত্মসম্মানের সংস্কৃতিতেই সমৃদ্ধির নতুন সম্ভাবনা

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে মাহফুজ-তাজনুভা

আওয়ামী লীগের ‘এক দফা’ শেখ হাসিনার অধীনে নির্বাচন

‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকারীরা এখনও দুঃস্বপ্নই দেখছেন’

ঝাপড় সার্বজনীন কালীমন্দির উন্নয়ন ও মিনিশ্মশান সংস্কারে আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালালে অবাক হবে না যুক্তরাষ্ট্র

রংপুরের চার খুনের তদন্ত গেল ডিবির হাতে, পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন

জাতীয় সঙ্গীত গাইবেন না নতুন কোচ, ইংল্যান্ডে তোলপাড়

সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করে দিলো ইসরায়েল