শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মাহিয়া মাহি অভিনয়ে ফেরা নিয়ে যা বললেন

প্রতিবেদক
যায়যায়দিন
June 14, 2023 7:53 pm

বিনোদন ডেস্ক : মাতৃত্বজনিত কারণে অনেক দিন ধরে অভিনয়ের বাইরে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা । আড়াই মাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। ছেলের ছবিও প্রকাশ করেছেন।

এদিকে অনেকের মনে প্রশ্ন, আর কতদিন অভিনয় থেকে দূরে থাকবেন মাহি? এবার মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ফেরার পরিকল্পনা।

তিনি বলেন, ‘সবে মা হয়েছি। তাই আগে সন্তানকে বড় করা, ওর সবকিছুর সঠিক দেখভাল, এরপর অন্য কাজ। ফারিশ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই ওকে ছাড়া একমুহূর্ত দূরে থাকা কঠিন। তবে অভিনয়ে যে ফিরব না, এমন কথা বলছি না। সবকিছু গুছিয়ে তবেই অভিনয়ে ফিরব, ইচ্ছা এটাই। সে জন্য আরও কিছুদিন সময় লাগবে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ রাকিব-মাহির ঘরে আসে পুত্র ফারিশ।

 

সর্বশেষ - সারাবাংলা