শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নতুন কৌশল রাখির

প্রতিবেদক
যায়যায়দিন
June 15, 2023 2:32 pm

আজকালের কন্ঠ ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের থেকে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেও জায়গা করে নেন শিরোনামে।

এবার এ অভিনেত্রী অদ্ভুত কাণ্ড করলেন। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেল তাকে। চোখের সামনে যাকে পাচ্ছেন তার শরীরেই স্প্রে করছেন পারফিউম।

এ অভিনেত্রীর মতে, ছেলে পটানোর জন্য নাকি এটাই নতুন কৌশল। তা হলে কি নতুন করে প্রেমে পড়তে চাচ্ছেন তিনি? নতুন কারও সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন— এ প্রশ্নই এখন নেটিজেনদের মনে।

সংবাদ প্রতিদিনের খবর, প্রেমিক আদিলের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক এখন ভালো না। রাখির করা নিগ্রহের মামলায় কারাগারে রয়েছেন আদিল। এই ফাঁকে নতুন প্রেমিক খুঁজছেন বলি তারকা। এ কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে দৌড়াচ্ছেন তিনি। আর এই পারফিউমেই ছেলে পটবে বলে দাবি তার।

সর্বশেষ - সারাবাংলা