শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:৪০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মাহমুদউল্লাহর ফেরার প্রশ্নে যা বললেন নান্নু

প্রতিবেদক
যায়যায়দিন
July 17, 2023 5:36 pm

গত কয়েক সিরিজ ধরে জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কি লাল-সবুজ জার্সিতে রিয়াদকে আর দেখা যাবে না? ভক্ত-সমর্থকদের মনে চলছে এই প্রশ্ন। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা সে বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচকরাও।

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এটা এখনই আমি বলতে পারবো না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করবো, তারপরে আপডেট দিতে পারবো।’

তাওহীদ হৃদয়ের ভালো করাটা কতটা তৃপ্তি দেয় নান্নুকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে অনূর্ধ্ব-১৯ দল থেকে এইচপিতে নিয়ে নার্সিং করা হচ্ছিল। এইচপিতে নার্সিংয়ের পর ‘এ’ দলে ভালো খেলেছে, জাতীয় দলে ভালো খেলছে। এটা অবশ্যই ভালো দিক। এইচপির বেশিরভাগ খেলোয়াড়ই এখন জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। এ জায়গার নার্সিংটা আমাদের যথেষ্ট কাজে আসছে।’

‘নির্বাচক প্যানেল সবসময় সন্তুষ্ট যখন যে খেলোয়াড়কে আমরা নিব সে খেলোয়াড় ভালো খেলবে তখন। একটা জিনিসই যেন মাথায় রাখে আগামী ১০ বছর জাতীয় দলকে সেবা দিবে। টেকনিক্যাল দিকগুলো উন্নতি করতে পারলে ওই খেলোয়াড়ের ওপর আস্থা রাখা যায়।’-যোগ করেন নান্নু।

সর্বশেষ - সারাবাংলা