রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৫ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রতিবেদক
যায়যায়দিন
July 23, 2023 3:54 pm

আগামী তিনদিনের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অফিসেরআবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে সদর থানা পুলিশ

জাতীয় সংসদ নির্বাচন : তিন বিকল্প নিয়ে এগোচ্ছে আ. লীগ

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে সংঘর্ষ ভাই ভাই আন্তঃস্বত্তাসহ আহত ৪ জন

কারাগারে ইমরানের খাবারে বিষ মেশানোর আশঙ্কা বুশরা বিবির

ব্ল্যাক, গ্রিন নাকি হোয়াইট? কোন চায়ে গুণ বেশি

কাঁঠালিয়ায় জেলা প্রশাসকের আশ্রয়ণের কাজ পরিদর্শন

আইপিএল নিলামে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সাকিবরা!

তিতাসের ভূইয়া’র বাজারে গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

আ.লীগের সঙ্গে বিএনপির কোথায় পার্থক্য, জানালেন তথ্যমন্ত্রী