শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রুই মাছের পাকোড়া তৈরির রেসিপি

প্রতিবেদক
যায়যায়দিন
July 23, 2023 9:26 pm

রুই মাছ প্রায় সব বাড়িতেই কেনা হয়। পরিচিত এই মাছ দিয়ে ভাজা, ঝোল, ভুনা কত পদই তো রান্না হয়। প্রতিদিনের একই ধরনের রান্নার স্বাদে যদি একঘেয়েমি এসে যায় তবে তা কাটাতে তৈরি করতে পারেন ভিন্ন কিছু। রুই মাছ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু পাকোড়া। এটি তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের পাকোড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

রুই মাছের টুকরা- ১০টি

কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

ফিশ সস- ১ টেবিল চামচ

সয়াসস- ১ টেবিল চামচ

টেম্পুরা ফ্লাওয়ার- ১ কাপ

পানি- ১ কাপ

তেল- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

মাছ ভালো করে ধুয়ে নিন। এবার তাতে লেবুর রস ও লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। মিনিট পাঁচেক পর আরেকবার ধুয়ে নিন। সয়াসস, ফিশ সস ও কাঁচা মরিচ কুচি দিয়ে মাখিয়ে রাখুন মিনিট দশেক। এরপর পানির সঙ্গে টেম্পুরা ফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে মাছগুলো ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। ডুবোতেলে সময় নিয়ে মৃদু আঁচে ভাজবেন। এরপর তুলে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝরিয়ে পরিবেশন করুন।

সর্বশেষ - সারাবাংলা