শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

চলছে পুলিশের তল্লাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

প্রতিবেদক
যায়যায়দিন
July 28, 2023 3:03 pm

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে গত বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু করছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) বিভিন্ন পয়েন্টেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সকালে মহাসড়কের মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে এমন দৃশ্য দেখা যায়।

ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এ ছাড়া বাসে থাকা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা যায়।

চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসানো আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ আছে। এ জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতা না হয়, এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।

এদিকে সমাবেশ থাকায় অন্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে ছুটির দিনেও গন্তব্যে পৌঁছাতে গাড়ির জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবে তল্লাশি চললেও এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, রাজধানীর অন্যতম প্রবেশমুখ সড়ক এটি। তাই কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

সর্বশেষ - সারাবাংলা