শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

প্রতিবেদক
যায়যায়দিন
July 29, 2023 8:08 pm

সিরাজগঞ্জ সদর : সিরাজগঞ্জে রায়গঞ্জে অভিযান পরিচালনা করে ৮ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামিউল আলম।
এ সময় ডিবির ওসি মো. রওশন আলী, অফিসার ইনচার্জ, ডিবির পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন সেখানে উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার রাউতপাড়া গ্রামের মৃত শেখ আকতার হোসেনের ছেলে শেখ কামাল হাসান (৫০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. মমিনুল ইসলাম (৪৩)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোরপুল এলাকায় জমজম দই ঘরের সামনে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৮ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ - সারাবাংলা