রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১২:৩১ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ পালিত

প্রতিবেদক
যায়যায়দিন
July 30, 2023 6:45 pm

বিশেষ প্রতিনিধি শেরপুর : “মানুষই মুখ্য মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, নিরোধ নিরাময় মাদকাসক্ত কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, মাদক একেকটি পরিবারকে ধ্বংস করে দেয়; সেজন্য সবাইকে মাদকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে। পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত; যাতে তারা মাদক থেকে দূরে থাকে। তাহলে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ রক্ষা পারে। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক জিরো টলারেন্সে আনতে হবে। তবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওসারুল হাসান রনি।

এসময় আরো বক্তব্য রাখেন সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে মাদকসেবীদের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু ও পরিচালক পিপুল সরকারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় মাদকদ্রব্য অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক, হিসাবরক্ষক মো. মাসেকুর রহমান, উপ-পরিদর্শক মো. জসীম উদ্দীন, মো. জসীম উদ্দীন, মো. আল মাসুদ, সহকারী উপ-পরিদর্শক মোছা. উম্মে তাছনীমা সরকার, সিপাই মো. রাশেদ মাহমুদ, আশরাফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

রামচরণ কন্যার বাবা হলেন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

ঢাকার ৩টি আসনে বিএনপি, দুটিতে জামায়াতের এবং একটিতে এনসিপির প্রার্থী এগিয়ে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী ২০৬ ক্যাম্প সেনাবাহিনীর

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি, আহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটে জমে উঠেছে সরিষার জমজমাট ব্যবসা

আ.লীগ সব সময় জনগণের পাশে থাকে: মতিয়া চৌধুরী

এ বিজয় গণতন্ত্রের বিজয়: প্রধানমন্ত্রী

রাজধানীতে ৩ বাসে আগুন

আল্লাহই আমাকে দায়িত্ব দিয়েছে দেশের উন্নয়নের জন্য, আর জনগণকে দিয়েছে ঢালস্বরূপ: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী