শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বরিশাল-৬ আসনে নৌকার প্রার্থী চায় বাকেরগঞ্জবাসী

প্রতিবেদক
যায়যায়দিন
August 6, 2023 2:40 pm

খান মেহেদী :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১২৪ বরিশাল -৬ আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ)আব্দুল হাফিজ মল্লিক ,বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা,আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত ইয়ূথ লিডার প্রযুক্তিবিদ মোঃ শাহবাজ মিঞা শোভন ,বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া,বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু ,বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও আইইবি এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরল হক মঞ্জু ,বরিশাল জেলা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ প্রয়াত মাসুদ রেজা এর সহধর্মিণী আইরীন রেজা ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু।এছাড়াও মহাজোটের হয়ে এই আসনটিতে মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নাসরিন জাহান রতনা ও জাসদ এর যুগ্ম মহাসচিব মোঃমোহসিন।বরিশাল জেলার গুরুত্বপূর্ণ আসন বরিশাল-৬ আসনটি বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।

মোট ভোটার ২ ,৪৫,৫২৫ জন। ১৯৯৬ সালের পরে দীর্ঘ ২৭ বছর ধরে নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না বাকেরগঞ্জবাসী। আর মহাজোট প্রার্থী লাঙল প্রতীকের বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান রতনা টানা দুই মেয়াদে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০০৮ সালে তার স্বামী সাবেক সাংসদ জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচিত হয়ে কোন ধরনের উন্নয়ন না করায় ও জন সম্পৃক্ততা না থাকায় এবং টানা তিন মেয়াদে ১৫ বছরে হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করায় এই দম্পতিকে বয়কট করেছেন বাকেরগঞ্জবাসী। মানববন্ধন ও ঝাড়ু মিছিল ও করেছেন এলাকাবাসী।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটররা বরিশাল -৬ আসনে সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চান।সরকার দলীয় সাংসদ না থাকায় কোন উন্নায়ন হয়নি বাকেরগঞ্জে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

তিতাসে শিক্ষার্থীদের মাঝে যুবলীগ নেতা সারওয়ার বাবুর শিক্ষাসামগ্রী বিতরণ

দালাল পার্টি বিএনপিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে কেক কাটলেন স্বেচ্ছাসেবক লীগ

আর্জেন্টিনা ফুটবলারদের সিগনেচার ভঙ্গিমায় ভাইরাল পরীমণি

ভারত বিশ্বকাপের পাওনা টাকা এখনো ক্রিকেটারদের দেয়নি বিসিবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

১৬ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ইমরান-বুশরাকে ১৭ বছর কারাবাসের সাজা দিলেন আদালত

গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ আনিচুর রহমানের যোগদান