শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পানিতে তলিয়ে গেছে

প্রতিবেদক
যায়যায়দিন
August 7, 2023 3:21 pm

আজকালের কন্ঠ ডেস্ক : টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইন। এ কারণে ঝুঁকি নিয়েই এই রুটে ট্রেন চলাচল করছে।

সোমবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এবং ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত অনেকাংশই পানির নিচে রয়েছে।

চাষাঢ়া স্টেশন মাস্টার মো. খাজা সুজন জানান, সোমবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের বেশ কয়েক জায়গায় পানিতে তুলিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ট্রেন চলাচল সচল রয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্টেশন মাষ্টার কামরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের অনেক জায়গা পানির নিচে রয়েছে। এ কারণে একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবারও চালু করা হয়েছে। তবে পানি সরানোর জন্য কাজ চলছে।

সর্বশেষ - সারাবাংলা