শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শ্রমিক বহনকারী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
যায়যায়দিন
August 7, 2023 12:26 pm

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন, সিএনজিচালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আহতরা হলেন, শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহের পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত আপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, সোমবার সকালে শ্রমিক বহনকারী বাস কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজিচালক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - সারাবাংলা