শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

টক-মিষ্টি ইলিশ রান্নার রেসিপি

প্রতিবেদক
যায়যায়দিন
August 9, 2023 9:43 pm

ইলিশের যেকোনো পদ মানেই জিভে জল। এক ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের পদ। তার মধ্যে একটি হলো টক-মিষ্টি ইলিশ। ভাবছেন, টক-মিষ্টি তো আচার হয়, ইলিশ কেন হবে? সুস্বাদু এই খাবারের স্বাদ বুঝতে হলে ঘরেই তৈরি করে খেতে হবে। সেজন্য জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ ৬-৭ টুকরা

পেঁয়াজ বাটা- ১/২ কাপ

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

তেল- ১/৩ কাপ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

আস্ত কাঁচা মরিচ ফালি- ৪-৫ টি

তেতুলের মাড়- ১/৪ কাপ

আদা বাটা- ১ চা চামচ

চিনি- ১/৪ কাপ

পাঁচ ফোড়ন ভাজা গুঁড়া- ১/৪ চা চামচ

কালোজিরা- ১/৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি কড়াইতে তেল গরম হতে দিন। মাছের টুকরাগুলো সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। একটি পাত্রে এই ভাজা মাছ তুলে রাখুন। এবার পেয়াজ কুচি গরম তেলে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি বাদে বাকি উপকরণ দিয়ে কষিয়ে নিন। অর্থাৎ, আদা বাটা, পেয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কালোজিরা দিয়ে মসলা কষিয়ে নিন। এবার এই কষানো মসলায় তুলে রাখা ভাজা ইলিশ মাছ কষিয়ে নিন। মাছ কষানো হয়ে গেলে এবার তেতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ১৫-২০ মিনিট অল্প আঁচে রান্না করুন। এবার নামিয়ে ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

সঞ্চয় বাড়াতে বাজেট করবেন যেভাবে

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

আমাদা নুরানী মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক রইচ উদ্দিন টিপু

এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু

আ.লীগ জনগণকে সঙ্গে নিয়েই অপচেষ্টাকে প্রতিহত করবে- শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বাড়িতে হামলায় আহত ১

বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, দিনে আসছে ৭ কোটি ডলার

গোপালগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে সদর থানা পুলিশ

এনআইডি সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা