:: ফেনী প্রতিনিধি ::
ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন, মাদক, হামলা, পরোয়ানা এবং অন্যান্য মামলায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মোর্শেদ ও রহমাতুল্লাহসহ আরও ২জনকে গ্রেপ্তার করেছে ।ছাগলনাইয়া উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাস এর নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
ব্যবসায়ী মো: শরিফুল ইসলামকে মেসার্স রহমান ব্রিক কোম্পানির অফিসে গিয়ে পিঠিয়ে হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মোর্শেদ (৩২), রহমাতুল্লাহ (৩৭), মামুন (৪৫), কালাম (৩৫)।
ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















