শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বরগুনার পাথরঘাটায় হরিণের ফাঁদসহ শিকারি আটক

প্রতিবেদক
যায়যায়দিন
August 10, 2023 12:17 pm

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ সুন্দরবন ঘেষা বলেশ্বর নদী থেকে হরিণ ধরা ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করে চরদুয়ানী নৌ পুলিশ। এ সময় একটি নামবিহীন ট্রলারও জব্দ করা হয়।

গত বুধবার ( ৯ আগস্ট) আটককারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে বলেশ্বর নদে এ ঘটনা ঘটে। আটককৃত কুদ্দুস রাজা (৫৮) চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিকারি কুদ্দুস রাজাকে বাঁচাতে ট্রলারে থাকা দুই মণ হরিণের মাংস বলেশ্বর নদে ফেলে দেয়ার অভিযোগ ওঠে নৌ পুলিশ ফাঁড়ির ওসিসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার অভিযোগ অস্বীকার করে অভিযান সফলভাবে করেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, পুলিশের টের পেয়ে ওই ট্রলারে থাকা পাচারকারীদের দুই বস্তা ভর্তি মাংস নদীতে ফেলে দিতে দেখা গেছে।

জানা যায়, সুন্দরবন থেকে হরিণ শিকার করে ট্রলার এবং হরিণ ধরা ফাঁদসহ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ২ টার দিকে বলেশ্বর নদ থেকে কুদ্দুস রাজাকে আটক করা হয়। এ সময় ২৩০ ফুট হরিন ধরা ফাঁদ, একটি নামবিহীন ট্রলারও জব্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, হরিণের মাংস নদীতে না ফেললে হয়তো মামলা আরও শক্ত হতো। পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা