শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে পরীর ছেলেকে চেইন উপহার দিলেন অপু বিশ্বাস

প্রতিবেদক
যায়যায়দিন
August 11, 2023 7:47 pm

একমাত্র সন্তান বলে কথা! তাই ছেলের জন্মদিনটাও পরীমণি উদযাপন করলেন ধুমধাম করে। প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছেন ছেলের জন্মদিন পালনে। একটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরী নিজেই।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত নয়টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছেলেকে নিয়ে হাজির হন পরী। এসময় মা ছেলেকে স্বাগত জানান তারকা অভিনেতা-অভিনেত্রীসহ পরীমণির আত্মীয়স্বজনরা।

জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেই হাজির হয়েছিলেন রাজ্য। ছেলেকে পদ্মফুলের রঙের স্যুট কিনে দিয়েছছেন পরী। আর বাবার কেনা সাদা রঙের জুতা পরেই নিজের প্রথম জন্মদিন উদযাপন করেছেন এই তারকা পুত্র।

পরী নিজেও এসেছিলেন পদ্মফুলের রঙের গাউন পরে। ছেলেকে ভালোবেসে পদ্মফুল ডাকেন বলেই পুরো অনুষ্ঠানের আয়োজন ছিল পদ্মফুল ডিজাইনে।

একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানান, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। এই নায়িকার ভাষ্য, অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না আমাকে।

পরীমণির ছেলের জন্মদিনে স্বর্ণের চেইন উপহার দিতে দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। অনুষ্ঠানে নিজ হাতেই চেইন বের করে রাজ্যকে পরিয়ে দিয়েছেন তিনি। এসময় রাজ্যকে পরীমণির কোলেই দেখা যায়।

অপু বিশ্বাস বাদেও চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা শিরিন শিলাসহ একাধিক তারকাকে দেখা গেছে আলোচিত এই নায়িকার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। সকলেই রাজ্যকে ভালোবাসায় ভরিয়েছেন পাশাপাশি বিভিন্ন গিফট উপহার দিয়েছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

দ্রুত সরবরাহ বৃদ্ধির আইনের অধীন সব কার্যক্রম বন্ধ ঘোষণা

ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

ইসলাম শান্তির ধর্ম, সহিংসতা পছন্দ করে না: প্রধানমন্ত্রী

ঝালকাঠির কাঠালিয়ায় গৃহবধূর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রোববার থেকে ব্যাংক লেনদেন ১০টা-৩টা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে জনগণ ভোটাধিকার ফিরে পাবে: জামায়াত

নিপুণের জন্মদিনে যে খোঁচা দিলেন জায়েদ খান

ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্যে ক্ষুব্ধ সৌদি

ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল: জামায়াত আমির

ঈদে ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে : আইজিপি