শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন ছেলেরা

প্রতিবেদক
যায়যায়দিন
August 12, 2023 5:37 pm

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রজব আলী (৮০) আইনের সহায়তা নিতে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দেন রজব আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে তারা নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ রজব আলীর ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম দুইভাই মিলে মেরে বাড়ি থেকে বের করে দেন বৃদ্ধ বাবাকে। পরে বৃদ্ধ রজব আলী কোনো উপায় না পেয়ে ন্যায় বিচারের আশায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে বৃদ্ধের ছেলেরা জঘন্য একটা কাজ করেছে। তাদের সঠিক বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

বাংলাদেশ থেকে গুগল পে ব্যবহার করবেন যেভাবে

মুস্তাফিজ-ধোনিকে ছাড়াই চেন্নাইয়ের ক্যাম্প, যোগ দিলেন কারা?

নীলফামারীতে অপহৃত ছাত্রীর সন্ধান মিলেনি

‘মানকাডিং’ আউটের সুযোগ পেয়েও নেয়নি বাংলাদেশ

বৃষ্টিতে বেহাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ধীরগতিতে চলছে যানবাহন

সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

৬ টেস্ট বাকি বাংলাদেশের, যেভাবে যেতে পারে লর্ডসের ফাইনালে

নতুন দল নিয়ে ‘রাজনীতিতে’ শিক্ষার্থীরা, সিদ্ধান্ত এক মাসের মধ্যেই

আওয়ামী লীগের নতুন কমিটির টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন