শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৫০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস

প্রতিবেদক
যায়যায়দিন
August 13, 2023 4:00 pm

বাগেরহাট প্রতিনিধি : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহি ওই বানিজ্যিক জাহাজটি।

ওই বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক প্রজন্ম একাত্তরকে জানান ,গেল ২৪ জুলাই ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস।

সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে।
এর আগে গেল ১২ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালার।

সর্বশেষ - সারাবাংলা