শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কুয়াকাটায় সংবাদকর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
যায়যায়দিন
August 14, 2023 5:04 pm

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ পর্যটন নগরী কুয়াকাটায় সংবাদকর্মীদের সাথে নবাগত ট্যুরিস্ট পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ রাহাত গাওহারীর
সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুয়াকাটা পর্যটন এলাকায় অবস্থিত হোটেল মোটেল,রিসোর্টসহ কুয়াকাটা পর্যটন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পর্যটন এলাকার বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা নজরদারিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।কুয়াকাটা পর্যটন এলাকায় আগত পর্যটক দর্শনার্থীদের নির্বিঘেœ চলাচলের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্র মোটরসাইকেল চলাচল, সংঘটিত অপরাধ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ, আগত পর্যটক দর্শনার্থীরা সমুদ্রে গোসলে নামলে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য গঠন করা স্বেচ্ছাসেবক উদ্ধার কর্মী নিয়োগ এবং পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে চেকপোষ্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ, পর্যটকদের হয়রানী রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয় আলোকপাত করা হয়।

মতবিনিময় সভায় পর্যটকদের স্বার্থে টুরিস্ট পুলিশ এবং সাংবাদিক পরস্পর সহযোগিতামূলক মনোভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়।সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম , অর্থ সম্পাদক মোঃ মনির হাওলাদার, সাংবাদিক আবুল হোসেন রাজু, আব্দুল কাইয়ুম আরজু বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোঃ আবু হাসনাইন পারভেজ, হুমায়ূন কবির, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ছোটবেলার যে অভিজ্ঞতার জন্য মা হতে ভয় পান তামান্না

বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম-আলু-পেঁয়াজ, সরকারকে দুষছেন ক্রেতারা

‘স্বেচ্ছা রক্তদানের মতো মানবিক কাজের বিকল্প নেই’

হেঁটে যেসব কঠিন রোগের ঝুঁকি কমানো যায়

গাজায় যুদ্ধবিরতির ৯ দিনে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, যে আশ্বাস পেলেন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকাজুড়ে উৎসবের আমেজ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার সুন্দরী বউ, আপনাদের বোন: অনন্ত জলিল