শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যর সাথে সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের

প্রতিবেদক
যায়যায়দিন
August 14, 2023 2:11 pm

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সাথে ছিলেন দুই উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গত রোববার রাতে এমপি বিএইচ হারুনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা।

সর্বশেষ - সারাবাংলা