শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাক খাদে, নিহত চালক

প্রতিবেদক
যায়যায়দিন
August 15, 2023 2:17 pm

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীতে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার জাহাঙ্গীরপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে দুরুল হুদা (৪৫)। তিনি ট্রাকচালক ছিলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার রহমান তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পেঁয়াজ বোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে ঢাকায় যাচ্ছিল। মঙ্গলবার ভোরে ওই এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত ও একজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা