শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

প্রতিবেদক
যায়যায়দিন
August 16, 2023 5:54 pm

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। চলতি অর্থবছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই লটের তেল কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারজ লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় করা হবে।

এদিকে বিশ্ববাজারে দাম কমায় রোববার (১৩ আগস্ট) লিটারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইদিন এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

মেয়ের প্রেমিকের কাছে যে আবদার স্বস্তিকার

আমতলীতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

আ.লীগ নেতাদের আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনে বিচার করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ময়মনসিংহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ শীর্ষক আইসিএসবির সেমিনার

ফুচকা খাওয়া, রিকশায় ঘোরাঘুরি— ঢাকায় আর কী করলেন হানিয়া আমির?

অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে : শ ম রেজাউল করিম

আগুন-সন্ত্রাসের দল বিএনপিও আজ গণতন্ত্রের কথা বলে : শামীম ওসমান

শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা