রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২৭ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

তিতাসে যুবলীগের উদ্যেগে শোক দিবস পালিত

প্রতিবেদক
যায়যায়দিন
August 16, 2023 11:18 am

তিতাস উপজেলা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগ।

গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।

এসময় তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোসলেম মিয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, কড়িকান্দি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিদুল রহমান কাইমুল সহ তিতাস-দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বন্যার পানিতে ভেসে গেছে ৬৫০ পুকুরের মাছ

চা-বিস্কুট একসঙ্গে খেলে কী হয়?

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরিসহ নারীদের কর্মপরিবেশ নিয়ে তারেক রহমানের বার্তা

জাদেজা-কারেনকে রাজস্থানে দিয়ে ১৮ কোটিতে স্যামসনকে আনল চেন্নাই

বাউফলে জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষা পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী

আলীকদমে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে (৫৭বিজিবি) বিনামূল্য চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

মা-বাবা, ভাই-বোন কেউ ছিল না হিমুর

কাল বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস : আ.লীগের কর্মসূচি ঘোষণা