শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

লিওনেল মেসির আরেকটি মাইলফলক

প্রতিবেদক
যায়যায়দিন
August 16, 2023 6:07 pm

আমেরিকান সকারকে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত করেছেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লেখার পরই এর প্রতি দর্শকদের বাড়তি মনোযোগ কাড়ার সম্ভাবনা আগেই জানা ছিল। একের পর এক দারুণ পারফরম্যান্সে মেসি সেটি আরও বাড়িয়ে দিয়েছেন। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬ ম্যাচেই গোল পেয়েছেন, যার সংখ্যা ৯টি। এরই মধ্যে ক্যারিয়ারসেরা দীর্ঘতম গোলও হয়ে গেছে বিশ্বজয়ী এই আর্জেন্টাইন অধিনায়কের। সর্বশেষ ম্যাচে মেসি ৩২ মিটার দূর থেকে গোল করেছেন।

আজ (বুধবার) ভোরে লিগস কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে শক্তিশালী ফিলাডেলফিয়ার বিপক্ষে নেমেছিল ইন্টার মায়ামি। দলটির শক্তিমত্তাকে পাশে রেখে মেসিরা ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেন। ম্যাচের ২০তম মিনিটে আসে মায়ামির সবচেয়ে বড় তারকার গোলটি। তাও সেটি ছিল ডি-বক্সের অনেক বাইরে থেকে মাটি ছুঁয়ে নেওয়া শটে।

এ নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, এই গোলটিই এখন মেসির ক্যারিয়ারে করা সবচেয়ে দীর্ঘতম গোল। মাত্র ৩০ সেন্টিমিটারের ব্যবধানে তিনি নতুন রেকর্ডটি গড়েছেন। এর আগে ২০১৮ সালে বার্সেলোনার জার্সিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩১.৭ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। তবে সেই গোলটি ছিল ফ্রি-কিক থেকে।

সর্বশেষ - সারাবাংলা