শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাউফলে জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিক্ষা পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
যায়যায়দিন
August 25, 2023 3:15 pm

বাউফল প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও বাউফল উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ আগষ্ট) সকাল ৯ টায় বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবনে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশম জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি।

জানাগেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ আগস্ট বাউফল উপজেলা আওয়ামীলীগ ও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যজীবন, রাজনৈতিক জীবন ও সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি তিনটে ভ্যানুতে সম্পন্ন করা হবে বলে জানা যায়। মূল ভ্যানু হবে আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে। এখানে প্রাথমিক বিদ্যালয় ও কলেজ প্রতিযোগীরা, উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয় এবং পুরাতন মিলনায়তনে মাদ্রাসা প্রতিযোগিরা অংশগ্রহণ করবে। সভায় ৪ সেক্টরের কমিটি সমুহ তাদের প্রস্তুতি সহ যাবতীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

সর্বশেষ - সারাবাংলা