রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ২:২৮ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
যায়যায়দিন
August 27, 2023 2:40 pm

Mচট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - সারাবাংলা