রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:০৩ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

প্রতিবেদক
যায়যায়দিন
August 28, 2023 5:05 pm

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃতীয় দফায় আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ। রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছাত্রলীগ থেকে বহিষ্কৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, ওই পাঁচ নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন। এর জেরে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে ভোলায় ছাত্রলীগের আরও নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা